অতিরিক্ত সচিবদের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা, বিনিয়োগ বোর্ডের সদস্য চৌধুরী বাবুল হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক একেএম মঞ্জুরুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল ইসলাম, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক সিরাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক লিয়াকত আলী, হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক রোকনউদ্দিন আহমেদ, বিনিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মোহাম্মদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মিকাইল শিপার ও মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ, তার ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) সদস্য রতন চন্দ্র ভৌমিক এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব আব্দুল আউয়াল হাওলাদারকে তাদের আগের পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
পদোন্নতি পাওয়া যুগ্ম-সচিবদের মধ্যে আগের পদে বহালের আদেশ পেয়েছেন- টিসিবির পরিচালক মাহফুজার রহমান সরকার, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক ফজলে এলাহি, ঢাকার হজ অফিসার বজলুল হক বিশ্বাস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মাকসুদুল হাসান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুখ্য রাসায়নিক পরীক্ষক ছবির আহমেদ, সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক শ্যামসুন্দর সিকদার, আইএমইডির পরিচালক আনোয়ারুল ইসলাম সিকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক সাফাত আহমেদ চৌধুরী, পরিসংখ্যান ব্যুরোর পরিচালক শেখ আব্দুল আহাদ ও এসএম শওকত আলী, শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক মোস্তাফা কামালউদ্দিন, আঞ্চলিক সমবায় ট্রেনিং ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক সামসুজ্জামান ভূইয়া, বিসিএস প্রশাসন একাডেমীর পরিচালক ড. মাহমুদুল হাসান ও মোহাম্মদ মাহফুজুর রহমান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক এনায়েত হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক আবুল কাশেম, বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমীর পরিচালক ফকির কামালউদ্দিন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কমলেশ কুমার দাস এবং চর জীবিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আমিনুল হক।
আগের পদে দায়িত্ব পালনের আদেশ পাওয়া যুগ্ম-সচিবদের মধ্যে আরও রয়েছেন
bdnews24