২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে একজন খুন

পূর্ব শত্র"তার জের ধরে নড়াইল সদর উপজেলায় একজন খুন হয়েছেন। বিছালি ইউনিয়নের রুখালী গ্রামে বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

নড়াইল, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্র"তার জের ধরে নড়াইল সদর উপজেলায় একজন খুন হয়েছেন। বিছালি ইউনিয়নের রুখালী গ্রামে বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম রোকন বিশ্বাস (৩৫)। সদর উপজেলার বিছালি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সচীন্দ্র নাথ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোকনের পরিবারের সঙ্গে তার ভাই আকিদুলের শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে শত্র"তা ছিল। তিনি বলেন, "সকালে আকিদুলের ওপর তার শ্বশুর বাড়ির লোকজন হামলা চালায়। ভাইকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোকন ঘটনাস্থলেই মারা যায়।" এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই জানান। ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮৩৩ ঘ.