ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক ও বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পৃথক সময়সূচি আগামী মাস থেকেই কার্যকর হচ্ছে। এজন্য ইতোমধ্যেই চূড়ান্ত করা প্রস্তাবটি শিগগিরই অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
সচিবালয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভার পর সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ সাংবাদিকদের একথা জানান।
সংস্থাপন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠান, এফবিসিসিআই, শিক্ষা প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন সময়সূচি সম্পর্কে ইকবাল মাহমুদ বলেন, সভায় সবার সঙ্গে আলোচনা করে নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। সবাই এ ব্যাপারে একমত পোষণ করেছেন। মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী মাস থেকেই এটি কার্যকর করা হবে।
তিনি জানান, নতুন সূচি অনুযায়ী সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ব্যাংক ও বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিসগুলো সকাল ১০টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত কাজ করবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সময়সূচিতেও দুটি ভাগ করা হয়েছে। এক্ষেত্রে সব পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এসব প্রতিষ্ঠান চলবে বিকেল সোয়া চারটা পর্যন্ত।
ঢাকা মহানগরীর ইংলিশ মিডিয়াম স্কুলসহ আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান, সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান শুরু হবে সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে। তবে এসব শেষ হওয়ার কোন সময় নির্ধারণ করা হয়নি। সমঝোতার ভিত্তিতে তা নির্ধারিত হবে। তবে এক শিফটের শিক্ষা প্রতিষ্ঠান ন্যুনতম ছয় ঘন্টা এবং দুই শিফটের জন্য ন্যুনতম পাঁচ ঘন্টা পাঠদান সময় নির্ধারিত হবে বলে তিনি জানান।
স
bdnews24