ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়া দুই বিভাগীয় কমিশনার এবং যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ১৮ জন জেলা প্রশাসককে তাদের আগের দায়িত্বেই বহাল রাখা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
সোমবার এ কর্মকর্তারা যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব এবং উপ-সচিব থেকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পান। পদোন্নতির পর তাদের প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার আদেশ দেওয়া হয়েছিল।
দুই বিভাগীয় কমিশনার হলেন- চট্টগ্রামের এমএএন ছিদ্দিক এবং খুলনার ইউনুসুর রহমান।
জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে আগের দায়িত্বে থাকার নির্দেশ পেয়েছেন- ঢাকার জিল্লার রহমান, জামালপুরের কমল কৃষ্ণ ভট্টাচার্য, পটুয়াখালী রিয়াজ আহমেদ, খুলনার এনএম জিয়াউল আলম, সুনামগঞ্জের জহির উদ্দিন আহমেদ, বরিশাল মশিউর রহমান, বরগুনার স্বপন কুমার সরকার।
বাগেরহাটের মোয়াজ্জেম হোসেন, ময়মনসিংহের এএন শামসুদ্দিন আজাদ চৌধুরী, দিনাজপুরের আব্দুল জলিল, গাইবান্ধার বিকাশ কিশোর দাস, চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল হক খান, খাগড়াছড়ির মুহাম্মদ আব্দুল্লাহ, মৌলভীবাজারের মফিজুল ইসলাম, চট্টগ্রামের ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, নীলফামারীর ফরহাদ হোসেন, কিশোরগঞ্জের শাহ কামাল এবং কুমিল্লার আব্দুল মালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24