২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা

বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ায় বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

মাগুরা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ায় বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। মাগুরার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মঙ্গলবার একটি মামলা করেন জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক হিরক। এর আগে একই অভিযোগে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে খুলনা ও নড়াইলে দুটি মামলা হয়। গত ১৩ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন কাদের। পরদিন তাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়, "১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড অপরিহার্য ছিল।" ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিএনপির নেতার ওই বক্তব্যের সমালোচনা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা। হিরক তার মামলায় অভিযোগ করেন, "দীর্ঘদিন ধরে সালাউদ্দিন কাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা অশালীন মন্তব্য করে আসছেন। ১৫ আগস্ট নিয়ে বিরূপ মন্তব্য করে তিনি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন। একইসঙ্গে বর্তমান সরকারকে বিব্রত করার অপচেষ্টাও করছেন তিনি। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।" বাদীর পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট নূরুল ইসলাম। এ মামলায় সাতজনকে সাক্ষী করা হয়েছে। হাকিম শেখ জালাল উদ্দিন অভিযোগ গ্রহণ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম স