২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিনের সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্র সচিব ওয়েন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহকারী পররাষ্ট্র সচিব মাইকেল এস ওয়েন বুধবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 07:17 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহকারী পররাষ্ট্র সচিব মাইকেল এস ওয়েন বুধবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। মঙ্গলবার ঢাকায় আমেরিকান সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইকেল ওয়েন সফরকালে সরকারি কর্মকর্তা, সাংসদ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন তিনি। বাংলাদেশে এটি ওয়েনের প্রথম সফর বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এমআই/১৩৩৩ ঘ.