২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোররা মারা বন্ধে পৃথক আইন হচ্ছে না: আইনমন্ত্রী

ফতোয়াবাজদের 'দোররা মারা' বন্ধে পৃথক কোনো আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ সোমবার প্রশ্নোত্তর পর্বে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 06:42 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়াবাজদের 'দোররা মারা' বন্ধে পৃথক কোনো আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ সোমবার প্রশ্নোত্তর পর্বে একথা জানান। আইনমন্ত্রী বলেন, "দোরার মারার কোনো আইনগত ভিত্তি নেই। এটা একটা বেআইনী কার্যক্রম। এধরনের বেআইনী কার্যক্রমের ফলে কোনো ব্যক্তি শারিরিকভাবে নির্যাতিত, দন্ডপ্রাপ্ত বা কোনাভাবে সংক্ষুদ্ধ হলে তিনি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রচলিত আইন অনুযায়ী উক্ত বেআইনী কার্যকলাপের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। কাজেই, ফতোয়াবাজদের দোরার মারা বন্ধ করতে পৃথক কোনো আইন প্রণয়নের পরিকল্পনা আপাতত সরকারের নেই।" ফেনী তিন আসনের সাংসদ মুহাম্মদ মোফাররফ হোসেনের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে আতিরিক্ত বিচারপতি পদে নয়জন এবং ১১ জনকে স্থায়ী বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, হাইকোর্টের চারজন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এসএম/এইচএ/১২৫৬ ঘ.