পাবনা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া ও সদর উপজেলায় শিশুসহ দু'জনের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে সাঁথিয়া থেকে রোববার দুপুরে এর যুবকের এবং সদরে শনিবার এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার ঘোষ জানান, দুপুরে সাঁথিয়া বাজার থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাকে জবাই করে বাজারের বাংলা লিংক টাওয়ারে ঝুলিয়ে রাখে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে বলে পাঠিয়েছে।
চরমপন্থিরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, উপজেলার চর ভবানীপুর গ্রামের আব্দুল কাদেরের দেড় বছরের ছেলে সোহেলকে শনিবার জবাই করে হত্যা করা হয়েছে।
পুলিশ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পারিবারিক বিরোধের কারণে সোহেলকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24