ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ও ফরিদপুরে রোববার ভোররাতে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।
কুষ্টিয়ায় নিহত আব্দুল হান্নান (৪৫) চরমপন্থী দল গণবাহিনীর আঞ্চলিক নেতা এবং ফরিদপুরে নিহত তোফাজ্জেল হোসেন খান ওরফে তপু খাঁ (৩৬) একটি ডাকাত দলের প্রধান বলে পুলিশ ও র্যাব জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি জানান, মিরপুর উপজেলার আনন্দনগর গ্রামে রাত ৩টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল হান্নান নিহত হন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আনোয়ার হোসেন জানান, আনন্দ নগর গ্রামের একটি ইটভাটার কাছে সন্ত্রাসীদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
তিনি বলেন, "পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে হান্নান মারা যায়।"
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
হান্নান মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃত শাহাদত মন্ডলের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হান্নানের বিরুদ্ধে মিরপুর থানায় তিনটি হত্যাসহ অর্ধ ডজন মামলা রয়েছে বলে ওসি আনোয়ার হোসেন জানান।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সা
bdnews24