ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাংসদ হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সম্মেলন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শনিবার দলের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে কেন্দ্রীয় সম্মেলনের আগেই সব জেলা-উপজেলা কমিটি সমূহের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সম্মেলন উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
দলের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সহ-সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, রবিউল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শিরিন আখতার, ইকবাল হোসেন খান, নাজমূল হক প্রধান প্রমূখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/ ২৩৫১ ঘ.
bdnews24