২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট মহানগর ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিলেট মহানগর ছাত্রদলের সমাজসেবা সম্পাদক রেজাউল করিমকে শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেল ৫টায় সিলেট নগরীর ব্লু-ওয়াটার শপিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

সিলেট, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট মহানগর ছাত্রদলের সমাজসেবা সম্পাদক রেজাউল করিমকে শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেল ৫টায় সিলেট নগরীর ব্লু-ওয়াটার শপিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রঞ্জন জানান, রেজাউল করিম পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তিনি ৮টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৬ ঘ.