২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ছিনতাই

বন্দরনগরী চট্টগ্রামে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে তার কাছ থেকে সোয়া লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শুক্রবার সকালে নগরীর কোর্ট বিল্ডিং লাগোয়া পুরাতন বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে এ ঘটনার শিকার তাজুল ইসলাম ওই এলাকায় নতুন ও পুরাতন নোট বিনিময়ের ব্যবসা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে তার কাছ থেকে সোয়া লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শুক্রবার সকালে নগরীর কোর্ট বিল্ডিং লাগোয়া পুরাতন বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে এ ঘটনার শিকার তাজুল ইসলাম ওই এলাকায় নতুন ও পুরাতন নোট বিনিময়ের ব্যবসা করেন। কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাজীব দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে দোকান খোলার সময় সিএনজি চালিত টেক্সি আরোহী একদল ছিনতাইকারী ব্যবসায়ী তাজুল ইসলামের চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিঁটিয়ে দেয়। "কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নিয়ে পালিয়ে যায়।" ঈদের আগে নতুন নোটের চাহিদা থাকায় তাজুল বেশি করে টাকা তুলে রেখেছিলেন বলে পুলিশকে জানিয়েছে। তাজুল বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসআই রাজীব জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/২১৩৫ ঘ.