২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটাতে তহবিল গঠনের প্রস্তাব দেবে বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির শিকার হওয়া দেশগুলোর জন্য একটি বিশেষ ক্ষতিপূরণ তহবিল গঠনের প্রস্তাব করবে বাংলাদেশ৷ ডয়চে ভেলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির শিকার হওয়া দেশগুলোর জন্য একটি বিশেষ ক্ষতিপূরণ তহবিল গঠনের প্রস্তাব করবে বাংলাদেশ৷ ডয়চে ভেলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা জানান। সেইসঙ্গে কেবল তহবিল গঠনের ঘোষণা নয়, তা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় বাংলাদেশ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি সেই আহ্বানও জানাবে৷ ডয়চে ভেলেকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে দীপু মনি বাংলাদেশের এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে জেনেভায় রয়েছেন৷ এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি৷ এই সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশের মত উন্নয়শীল দেশগুলোকে সাহায্য করার জন্য ৫০০ থেকে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রয়োজন৷ আর এই অর্থ সংস্থানের দায়িত্ব ধনী দেশগুলোর৷ একান্ত সাক্ষাৎকারে দীপু মনি সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্য প্রসঙ্গে বলেন, "বিশ