২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে ছাড়া পেয়েছেন আজাদ

ব্যবসায়ী আবুল কালাম আজাদ বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আবুল কালাম আজাদ বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনের কাগজপত্র হাতে আসার পরে আবুল কালাম আজাদকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।" পরিবারের সদস্যরা ছাড়াও শুভানুধ্যয়ী ও বন্ধুরা কারা ফটকে তাকে স্বাগত জানান। পুলিশ মারধরের মামলায় জামিনের পরে বুধবার প্রতারণা ও জালিয়াতির মামলায়ও তাকে জামিন দেয় আদালত। এ দিন দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহনগর হাকিম মো. এহসানুল হক ৫০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন । জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পরে কারাগার কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ২৭ আগস্ট পল্টনের গ্র্যান্ড আজাদ হোটেল থেকে আজাদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে প্রতারণার আরেকটি মামলা দায়ের করা হয়। ২৮ আগস্ট তাকে পুলিশ মারধোর, চুরি ও হত্যা প্রচেষ্টা মামলায় একদিন আইনি হেফাজতে পাঠানোর আদেশ দিয়েছিলো আদালত। আবুল কালাম আজাদ 'আজাদ গ্র"পে'র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং আজাদ প্রোডাক্টস ও গ্র্যান্ড আজাদ হোটেলের স্বত্বাধিকারী। আজাদকে গ্রেফতারের ঘটনা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসএইচ/১৯১৬ ঘ.