২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে এলাকাবাসী-দুর্বৃত্ত সংঘর্ষ, আহত ৭

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার গারো পাহাড়ে গাছ কাটতে আসা একদল দুর্বৃত্তের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

জামালপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার গারো পাহাড়ে গাছ কাটতে আসা একদল দুর্বৃত্তের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। বুধবার ভোর রাতে ডুমুরতলা বিটের দিঘলকোণা এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে পাঁচজনকে বকশিগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে এবং দু'জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদের নাম জানা যায়নি। ডুমুরতলা বিটের বন কর্মকর্তা জীবন কৃষ্ণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে ৬০/৭০ জনের একদল দুর্বৃত্ত দিঘলকোণা রাজস্ব বাগানের গাছ কাটছে খবর পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় তারা এলাকাবাসীর ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে বিট কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৮ ঘ.