২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু, আটক ২

বিষাক্ত মদপানে গাইবান্ধা সদর উপজেলায় দু'দিনে এক মদ ব্যবসায়ীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কৃশামত মালীবাড়ি মাস্টারপাড়া গ্রামের আক্তার ও শামসু নামের দু'জনকে আটক করেছে পুলিশ। ওই গ্রামের মদ বিক্রেতার মজিবরের বাড়ি থেকে থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

গাইবান্ধা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষাক্ত মদপানে গাইবান্ধা সদর উপজেলায় দু'দিনে এক মদ ব্যবসায়ীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কৃশামত মালীবাড়ি মাস্টারপাড়া গ্রামের আক্তার ও শামসু নামের দু'জনকে আটক করেছে পুলিশ। ওই গ্রামের মদ বিক্রেতার মজিবরের বাড়ি থেকে থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়। নিহতরা হলেন- উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মদ ব্যবসায়ী রোস্তম আলী (৪১), ঘাগোয়া ইউনিয়নের কলেজপাড়া গ্রামের মালিক আব্দুল জলিল (৪৫) এবং ডুলিপাড়া গ্রামের আবুল হোসেন (৪০)। এর মধ্যে মঙ্গলবার রাতে জলিল ও আবুল মারা যান। বুধবার সকালে মারা যান রোস্তম। ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মদ ব্যবসায়ী মজিবরের বাড়ি থেকে ৩০ লিটার বাংলা মদসহ দুইজনকে আটক করা হয়েছে। মজিবরকে পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের কয়েকটি দল ঘাগোয় ইউনিয়ন ও আশপাশের এলাকায় অভিযান চালা"েছ বলে তিনি জানান। ঘাগোয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনজুনুর জামান বকসি ডিজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত সোম ও মঙ্গলবার দারিয়াপুর বাজার ও আশপাশের বিক্রেতাদের কাছ থেকে মদ পান করে কমপক্ষে ২৫ জন অসু