২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্র"টির কারণে চট্টগ্রামে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র বুধবার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যান্ত্রিক ত্র"টির কারণে শিকলবাহা কেন্দ্রটি ১২টার দিকে বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র"টির কারণে চট্টগ্রামে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র বুধবার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যান্ত্রিক ত্র"টির কারণে শিকলবাহা কেন্দ্রটি ১২টার দিকে বন্ধ হয়ে যায়। "এতে সাময়িক অসুবিধা হলেও সামগ্রিক বিদ্যুৎ উৎপাদনে তেমন হেরফের হবে না", বলেন তিনি। ৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় ৪০ মেগাওয়াটের ওপরে বিদ্যুৎ উৎপাদন কমে যায়। বিগত কয়েক সপ্তাহ থেকে এখান থেকে গড়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। মনিরুজ্জামান জানান, এ কেন্দ্রের জন্য বরাদ্দ করা ১০/১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। এতে ৪২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রাউজান বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটে বাড়তি উৎপাদন হচ্ছে। অতিরিক্ত গ্যাসের সরবরাহ পাওয়ায় রাউজান কেন্দ্রের দুটি ইউনিটে বুধবার দিনের বেলায় ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় বলেও জানান তিনি। তিনি জানান, এ দুটি কেন্দ্রে গত কয়েক দিন দিনের বেলা গড়ে ১৮০ মেগাওয়াট এবং রাতের বেলা ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৭২৫ ঘ.