ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফল বুধবার প্রকাশ হয়েছে।
এতে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮৮১ জন। এরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। আগামী ৪ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে বলে পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) জন সংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বুধবার) ২৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।"
তিনি জানান, এতে ৫ হাজার ৮৮১ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন। এরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
মৌখিক পরীক্ষা ৪ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে পারে বলে মোশাররফ জানান।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ২ হাজার ৪২৬ জন, উভয় ক্যাডারে (সাধারণ ও টেকনিক্যাল) ১ হাজার ৫৯৩ জন এবং শুধু টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৬২ জন উত্তীর্ণ হয়েছে।
পিএসসির আরেক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন।
২৮তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭২০টি পদের বিপরীতে ১ লাখেরও বেশি শিক্ষার্থী গত বছরের ২৮ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়।
গত ১ ফেব্র"য়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে ৩০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মে মাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24