২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাস ধর্মঘট

রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্র"পের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। বুধবার সকাল থেকে বাস না চলায় দুর্ভোগে পড়েছে নগরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 06:59 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

রাজশাহী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্র"পের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। বুধবার সকাল থেকে বাস না চলায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। সকালে নগরীর কুমারপাড়া বিআরটিসি বাস ডিপো থেকে চারঘাটগামী একটি বাস ছাড়লে তালাইমারি মোড়ে এসে বাসটি পরিবহন শ্রমিকদের বাধার মুখে পড়ে। সেখানে সামান্য উত্তেজনার পর পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের হটিয়ে দেয়। পরে পুলিশ প্রহরায় বাসটি ছেড়ে যায়। তবে এরপর ডিপো থেকে আর কোনও বাস ছাড়েনি। উপজেলা পর্যায়ে বিআরটিসি ডবলডেকার বাস চলাচল বন্ধ এবং জেলা বিআরটিসি বাস টার্মিনাল মহানগরীর কুমারপাড়া থেকে নওদাপাড়ায় আন্তঃজেলা বাস টার্মিনালে স্থানান্তরের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত আমাদের সঙ্গে কেউ আলোচনায় আসেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। তবে রাজশাহীর জেলা প্রশাসক শেফাউল করিম মঙ্গলবার বলেন, বিআরটিসি বাস সরকারের একটি সেবা। প্রশাসন যে কোনও মূল্যে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রাখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১৩ ঘ.