সুনামগঞ্জ, সেপ্টম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলায় মঙ্গলবার বিকেলে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত করিম মিয়া (৬৫) ও ফজলুল হককে (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং অন্যদের সুনামগঞ্জ সদর ও স্থানীয় সাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, নারায়ণতলার ভৈরবহাটির করিম মিয়া ও বাচ্চু মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল আগে থেকে। সকালে তাদের মধ্যে কাটাকাটি হয়। এরপর দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে রাত ১০টার দিকে ফিরে আসে। এখনও মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24