২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ৩২তম মৃত্যু বার্ষিকী বুধবার

প্রথম বাঙালি "ঈশ্বর সেবক" আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ৩২তম মৃত্যু বার্ষিকী বুধবার। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার রমনাস্থ সেন্ট মেরী'স ক্যাথিড্রালে বিকাল সাড়ে পাঁচটায় আরাধনা এবং সোয়া ছয়টায় খ্রীস্টযোগের আয়োজন করা হয়েছে বলে খ্রীস্টীয় যোগাযোগ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা,সেপ্টেম্বর ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---প্রথম বাঙালি "ঈশ্বর সেবক" আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ৩২তম মৃত্যু বার্ষিকী বুধবার। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার রমনাস্থ সেন্ট মেরী'স ক্যাথিড্রালে বিকাল সাড়ে পাঁচটায় আরাধনা এবং সোয়া ছয়টায় খ্রীস্টযোগের আয়োজন করা হয়েছে বলে খ্রীস্টীয় যোগাযোগ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও তার জন্মস্থান হাসনাবাদে তিনদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর্চবিশপ গাঙ্গুলী ১৯২০ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকাস্থ নবাবগঞ্জের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে বিশ্ব ক্যাথলিক খ্রীস্টান প্রধান পোপ ষোড়শ বেনেডিক্ট আনুষ্ঠানিক ভাবে আর্চবিশপ গাঙ্গুলীকে 'ঈশ্বরের সেবক" হিসেবে ঘোষণা করেন। ঈশ্বরের সেবক হলেন সাধু শ্রেণী (saint) ভুক্ত হবার প্রথম ধাপ। থিওটোনিয়াস অমল গাঙ্গুলী স্বাধীনতা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত মানুষ ও মুক্তিযোদ্ধাদের সাহায্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিলেন। তখন পাকিস্তানী হানাদার বাহিনীর তৈরি বুদ্ধিজীবীদের তালিকায় তার নাম ছিল। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি নিজের গলার চেন,ক্রুশ ও দুই লাখ টাকার চেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দেন যুদ্ধ-পরবর্তী সহায়তা কাজের জন্য। অমল গাঙ্গুলী ছিলেন ঢাকা নটরডেম কলেজের প্রথম বাঙালি অধ্যক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২৩৩১ঘ.