ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর মোহাম্মদ আতাউল গণি ওসমানী'র ৯১-তম জন্মবার্ষিকী ১ সেপ্টেম্বর মঙ্গলবার।
দিনটি উদযাপনে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
সোমবার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে আরও জানানো হয়, ১ সেপ্টেম্বর সকাল ১০টায় সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে এমএজি ওসমানীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এছাড়া একইদিন বিকেল চারটায় রাজধানীর আব্দুল গণি সড়কে (সচিবালয়ের দক্ষিণ পাশে) ওসমানী মিলনায়তনে "জাতীয় ঐক্যই আজকের প্রত্যাশা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হবে।
এছাড়াও দেশের বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানী, সৌদি আরব, কাতার, কুয়েতসহ বিভিন্ন স্থানে দিবসটি পালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএল/এসএইচ/১৮৫৪ ঘ.
bdnews24