ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত এক রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
মিতা চক্রবর্তী (৩৫) নামে ওই নারী ডেঙ্গু রোগী সন্দেহে গত ২০ আগস্ট থেকে ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন। মিতার বাড়ি সাভারের উত্তরপাড়া। তার স্বামীর নাম তাপস চক্রবর্তী।
মিতা চক্রবর্তী ডেঙ্গু রোগী সন্দেহে গত ১৬ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু পজেটিভ একজন রোগী মারা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তিনি ডেঙ্গু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় তার সোয়াইন ফ্লু ধরা পড়ে।"
ল্যাব-এইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সমীরণ কুমার সাহা রোববার রাত ১২ টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টায় মিতা চক্রবর্তী মারা যান।"
তিনি বলেন, "চার/পাঁচ দিন আগে মিতার দেহে সোয়াইন ফ্লুর জীবাণু ধরা পড়ে। তবে তার নিউমোনিয়ার সমস্যাও ছিল। সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা দেওয়ার পর ৪/৫ দিন আগে ওই রোগীর নমুনা আইইডিসিআরে পরীক্ষা করতে পাঠানো হয়। সেখান থেকে সোয়াইন ফু
bdnews24