২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ রাজশাহী নাটোর ও নারায়ণগঞ্জে সংঘর্ষে আহত ৫০

এলাকায় আধিপত্য বিস্তার এবং খাসজামি দখল নিয়ে সিরাজগঞ্জে রোববার রাতে আ. লীগের দু'দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। দুপুরে রাজশাহীতে আ. লীগের দু'গ্র"পের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার এবং খাসজামি দখল নিয়ে সিরাজগঞ্জে রোববার রাতে আ. লীগের দু'দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। দুপুরে রাজশাহীতে আ. লীগের দু'গ্র"পের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মসজিদের কর্তৃত্ব নিয়ে একইদিন নাটোরে আ. লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে শনিবার রাতে আ. লীগের দুই গ্র"পের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পিপুলবাড়ীয়া বাজারে সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- বাদশা (৩০), আব্দুল কালাম (২৭), মতিন (৩৭), আলীম (২৫), মো. নাছের (৪০)। এদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদির্শক নুরুন্নবী জানান, রাত ৮টার দিকে সদর উপজেলার বাগবাড়ি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও ইউপি সদস্য আ. লীগ নেতা বকুল কয়েক শ' লোক নিয়ে পিপুলবাড়ীয়া বাজারে একটি দোকান দখল করে। এ ঘটনার জেরে বাজারের পাশের হরিণা ও দত্তবাড়ি গ্রামের দু'দল আ. লীগ সমর্থকের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে তারা লাঠিসোটা ও রাম দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে আ. লীগের দু'গ্র"পের সংঘর্ষে আহতদের রাজশাহী মেডিকেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, উপজেলার খাদ্য গুদামে ধান বিক্রি নিয়ে দুপুরে উপজেলা আ. লীগ নেতা আব্দুল লতিফ কয়েকজন সমর্থকসহ গুদাম কর্মকর্তা সিহাব উদ্দিনকে গালিগালাজ করেন। এরপর তারা বিআরডিবি কার্যালয়ের সামনে গিয়ে আ. লীগ নেতা ফরহাদ খন্দকারের উদ্দেশে আবার গালিগালাজ করেন। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার চেয়ারম্যান আব্দুল মজিদ ও লতিফ গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিকেলে লতিফের সর্মথকরা বাজারে কিশমত গণকৈড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাছার আলী, থানা আ. লীগের সম্পাদক ও পানানগর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে মারধর করলে মজিদ ও লতিফ গ্র"পের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, লতিফ তার লোকজন নিয়ে গিয়ে খাদ্য গুদাম কর্মকর্তাকে ভয়ভীতি দেখালে ঘটনার সূত্রপাত হয়। আব্দুল লতিফের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামে আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহতরা হলেন- আক্তার হোসেন (৪৫), নাছির উদ্দিন (৪০), নজরুল ইসলাম (৬০), মুকুল হোসেন (৫৫), হাজেরা বেগম (৪০), শিউলি বেগম (৩৫), শরীফ (৪০), বাবু (৩২), হোসেন আলী (৩৫), আলালউদ্দিন (৪০), আকরাম হোসেন (২২), আমজাদ হোসেন (৪০), হাসেন আলী (৩৮), আব্দুল হামিদ (৬৫), জাম্বিয়া বেগম (৩২) ও আনসার আলী (৫০) আহত হন। তাদের মধ্যে শরীফ ও বাবুকে নামে দু'জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বাগাতিপড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে