২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংসদের আসন্ন অধিবেশনে উঠছে

বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলরের (রাষ্ট্রপতি) পরিবর্তে তার প্রতিনিধি পাঠানোর সুযোগ রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ চূড়ান্ত করা হচ্ছে। আগামী সংসদ অধিবেশনেই এটি বিল আকারে উত্থাপন করা হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 01:29 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি

ঢাকা,আগস্ট ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলরের (রাষ্ট্রপতি) পরিবর্তে তার প্রতিনিধি পাঠানোর সুযোগ রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ চূড়ান্ত করা হচ্ছে।

আগামী সংসদ অধিবেশনেই এটি বিল আকারে উত্থাপন করা হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

তিনি বলেন,"আমরা আইনের খসড়া মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আশা করছি আগামী সংসদ অধিবেশনেই এটি উত্থাপন করা হবে।"

কিছুদিন আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বলেছিলেন, শিগগিরই বেসরকারি বিশ্ববিদ্যাললের জন্য নতুন আইন করা হচ্ছে।

আগামী ৭ সেপ্টেম্বর সংসদের পরবর্তী অধিবেশন বসবে।

প্রস্তাবিত আইনে আগের মতোই রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর থাকছেন। তবে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তনে তার অনুপস্থিতিতে অন্য কাউকে প্রতিনিধি হিসেবে পাঠাতে পারবেন বলে জানান মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান।

রাষ্ট্রপতি আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে থাকছেন না বলে স