২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদের মুখে দক্ষিণখানে ইফতার মাহফিলে যেতে পারেননি মুজাহিদ

রাজধানীর দক্ষিণখানে মোল্লারটেকে প্রতিবাদের মুখে শনিবার নির্ধারিত স্থানে এক ইফতার মাহফিলে অংশ নিতে পারেন নি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 05:56 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে মোল্লারটেকে প্রতিবাদের মুখে শনিবার নির্ধারিত স্থানে এক ইফতার মাহফিলে অংশ নিতে পারেন নি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। পরিস্থিতির অবনতির আশংকায় পুলিশ তাদের ইফতার মাহফিলের স্থান পরিবর্তনের অনুরোধ করলে তারা উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে গিয়ে ইফতার মাহফিল করেন। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জমিরউদ্দিন আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় আমরা তাদের ইফতার মাহফিলের অনুষ্ঠানের স্থান পরিবর্তনের অনুরোধ জানালে তারা চলে যান। আমরা জানতে পারি, তারা সেখানে ইফতার মাহফিল করলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি সেখানে গিয়ে তাদের চলে যাওয়ার অনুরোধ করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/এইচএ/২৩৫৬ ঘ.