২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট থেকে জেএমবি সদস্য গ্রেপ্তার

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআাতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

নীলফামারী, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআাতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নীলফামারীর জলঢাকা থানায় করা একটি মামলায় জলাঢাকা থানা পুলিশ শুক্রবার সকাল ৯টার দিকে সাইফুল ইসলাম ডাবলু (৩৮) নামের এই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। সাইফুল ইসলাম পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের প্রয়াত কলিমুদ্দীনের ছেলে। শনিবার তাকে নীলফামারীর বিচার বিভাগীয় হাকিম রবিউল আওয়ালের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে রাখানা অনুমতি চায় পুলিশ। আদালত তিনদিনের অনুমতি দেয়। নীলফামারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) গোলাম রসুল শনিবার দুপুরে তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বলেন, সাইফুল ইসলাম ডাবলু জেএমবি'র একজন সক্রিয় সদস্য। তিনি গত বছরের ৪ ডিসেম্বর জলঢাকা থানায় করা একটি মামলার অন্যতম আসামি। তবে সাইফুল ইসলামকে সংবাদ সম্মেলনে উপস্থিত করা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.