ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার আজাদ গ্র"পের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে অভিযোগ করেছেন, তার বাবা ষড়যন্ত্রের শিকার।
জিয়াউর রহমান আজাদ শনিবার সংবাদ সম্মেলন করে তার বাবার মুক্তি দাবি করেন।
বিকালে ক্রাইম রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবসায়িক ও রাজনৈতিক শত্র"রা তাদের স্বার্থ হাসিলের জন্য তার (আজাদ) বিরুদ্ধে মিথ্যা এবং বানানো মামলা সাজিয়েছে।"
শত্র"রা কারা- জানতে চাওয়া হলে জিয়াউর বলেন, এ শত্র"দের নাম তার জানা নেই। জানা থাকলে অবশ্যই প্রকাশ করতেন।
তবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, তার বাবা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
জিয়াউর বলেন, "আমার বাবা কখনও অন্যায় বা অসৎ পথে কোনও অর্থ উপার্জন করেননি। তিনি যুব সমাজের একজন মডেল। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা নিতান্তই অপ্রাসঙ্গিক আচরণ।"
আবুল কালাম আজাদকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম সারোয়ারের করা মামলায় আজাদকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি নিয়ে একদিনের আইনি হেফাজতে নিয়েছে পুলিশ।
সারোয়ারের অভিযোগ, ভাইয়ের চাকরির জন্য তিনি গ্র্যান্ড আজাদ হোটেলে গিয়ে আজাদের কক্ষে ঢুকলে তাকে মারধর করা হয়।
জিয়াউর বলেন, "আমার বাবা একজন সিআইপি। তার কাছে যেতে হলে অবশ্যই এপয়েন্টমেন্ট করে যেতে হবে। কিন্তু পুলিশ কর্মকর্তা গোলাম সারোয়ার কোনও এপয়েন্টমেন্ট ছাড়াই তার কক্ষে ঢোকেন।"
মারধরের অভিযোগ নাকচ করে তিনি বলেন, সারোয়ারকে তার বাবা মারেননি। কার্পেটের সঙ্গে পায়ে জড়িয়ে তিনি (সারোয়ার) পড়ে গিয়ে ব্যথা পান।
মামলাটি মিথ্যা অভিযোগে সাজানো বলে দাবি করেন জিয়াউর। তার বাবাকে হয়রানি করা হচ্ছে দাবি করে এর বিচারও চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদের মেয়ে তানজিনা আজাদও তার ভাইয়ের মতো একই বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮১৮ ঘ.
bdnews24