২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যাত্রাবাড়ীতে একজন নিহত

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে এক তরুণ নিহত হয়েছে। নিহত আল আমিন (১৮) একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো। রাত ১২ টার দিকে স্থানীয় বাবু ও মিঠু তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 06:57 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে এক তরুণ নিহত হয়েছে। নিহত আল আমিন (১৮) একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো। রাত ১২ টার দিকে স্থানীয় বাবু ও মিঠু তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতালে মিঠু সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০টার দিকে আল আমিন শনির আখড়া শেখদি মসজিদে তারাবির নামাজ শেষে বের হয়ে রাস্তায় নামার পর স্থানীয় লোটা বাবু, আলম, কামালসহ চার/পাঁচজন তার পথরোধ করে। তিনি আরও জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীদের একজন তার বুকে ছুরি বসিয়ে দেয়। তিনিসহ স্থানীয় কয়েকজন তাকে তুলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমের বাবার নাম আয়নাল হোসেন। তিনি শেখদি এলাকায় থাকতেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক রুবেল আহমেদ রাত ১২ টার দিকে জানান, বিষয়টি পুলিশ শুনেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/০১০৪ ঘ.