ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বনিম্ন দরদাতা হিসেবে সিলেটে ৭০৪ কোটি টাকা ব্যয়ে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে চীনের সাংহাই ইলেকট্রিক গ্র"প।
বৃহস্পতিবার সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আজিজ বলেন, সিলেট ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ১০০ থেকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিম্পল সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র্র নির্মাণের জন্য সাংহাই ইলেকট্রিক গ্র"প সর্বনিু দরদাতা হিসেবে কাজটি পেয়েছে।
বৈঠকে আরো তিনটি সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
এগুলো হলো- ৬৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের সাড়ে ৩৭ কিলোমিটার পুনর্বাসন কাজের ঠিকাদার নিয়োগ। কাজটি পেয়েছে ইএনসিডব্লিউ টোমা-জেবি।
৩২ কোটি টাকা ব্যয়ে ঢাকার মীরপুরে সরকারি কর্মকর্তাদের কাছে বিক্রির জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ৪ ও ৫ নম্বর ভবনের জন্য ঠিকাদার নিয়োগ। এটি পেয়েছে নির্মাণ প্রতিষ্ঠান মেসার্স কুশলী।
এছাড়া সিদ্ধিরগঞ্জ পিকিং পাওয়ার প্ল্যান্ট বিষয়ক একটি কাজের জন্য বরাদ্দ আরো ৮১ লাখ টাকা বাড়িয়ে ২১ কোটি ৭৩ লাখ টাকা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসকে/১৯১৯ঘ.
bdnews24