২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ গিয়ে প্রতারিতদের ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত করার সুপারিশ

চাকরি নিয়ে বিদেশ গিয়ে প্রতারিত বাংলাদেশীদের ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও যুক্ত করার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি নিয়ে বিদেশ গিয়ে প্রতারিত বাংলাদেশীদের ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও যুক্ত করার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। ভিয়েতনামে অবৈধভাবে কাজ করার অভিযোগ আটক ১২ বাংলাদেশীকে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তঃসংস্থার একটি বৈঠক করারও সুপারিশও করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের উপস্থিতিতে বৃহস্পতিবার সংসদ ভবনে এক বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, "চাকরির প্রার্থীদের প্রতারণার জন্য রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে ধারা আছে। কিন্তু আমরা তা কার্যকর করতে পারছি না। "কাজটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হলেও প্রক্রিয়াটির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত হতে হবে।" মাহমুদ আলী বলেন, "ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণ আদায়ের কাজটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। তবে বিদেশে বাংলাদেশের সব মিশনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা নেই। "তাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতারিত বাংলাদেশী শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার কর্তৃত্ব দিতে হবে। নইলে প্রতারিত লোকজন ও তাদের পরিবারের ভোগান্তি বাড়বে।" সাবেক কূটনীতিক মাহমুদ জানান, রিক্রুটিং এজেন্টরা ১২ বাংলাদেশীকে কাজের প্রতিশ্রতি দিয়ে ভিয়েতনাম পাঠিয়েছিল। কিন্তু পরে দেখা গেছে তাদেরকে পর্যটন ভিসায় পাঠানো হয়েছে। তিনি বলেন, "এক মাস আগে ভিয়েতনাম কর্তৃপক্ষ তাদেরকে আটক করে একটি হোটেলে রেখেছে। ফলে সেখানে বড় অংকের হোটেল বিল হচ্ছে। "এখন প্রশ্ন