২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

বাগেরহাট, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার মূলঘর চেয়ারম্যান বাড়ির সামনে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফকিরহাটের সোনাখালী গ্রামের আব্দুর রউফের ছেলে বুলবুল (৩১) এবং আটটাকি গ্রামের শেখ আরশাদ আলীর ছেলে হুমায়ুন কবির (৪৫)। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। ফকিরহাট থানার উপ-পরিদর্শক আশরাফ আলী জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মূলঘর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রী বুলবুল ঘটনাস্থলে এবং হুমায়ুন কবির খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.