২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার বিদেশ যেতে বাধা নেই: মওদুদ

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে সরকারকে আপিল আবেদন করতে বলা হয়েছে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত না করায় বিএনপি নেতা মওদুদ বলেন, এর ফলে তার বিদেশ যেতে আর কোনও বাধা থাকল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 10:42 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে সরকারকে আপিল আবেদন করতে বলা হয়েছে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত না করায় বিএনপি নেতা মওদুদ বলেন, এর ফলে তার বিদেশ যেতে আর কোনও বাধা থাকল না। যে কোনও সময় মওদুদ বিদেশ যেতে পারবেন বলে গত ২ আগস্ট আদেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি আদালত মওদুদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন নিয়ে রাষ্ট্রপক্ষ বুধবার আপিল বিভাগে যায়। মওদুদ সাংবাদিকদের বলেন, "এর ফলে আমার বিদেশ যেতে আর কোনও বাধা নেই।" ২৭ জুলাই মওদুদ বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৬৫০ ঘ.