২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে হাওরে নৌকা ডুবে ছয়জনের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে ঝড়ে একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 04:57 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

হবিগঞ্জ, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে ঝড়ে একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। মৃতরা হলেন- সুজাতপুর ইউনিয়রে বাল্লা নোয়াবাদ গ্রামের উমা তারা (৫৫), আনন্দময়ী (৭০), বিশ্ব হরি দাস (৪৫), উমাইয়া দাস (৫০), দিনা দাস (৬) ও প্রমা দাস (৯)। নৌকার আরোহীরা ইকরাম গ্রামের আখড়ায় পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন। ইউপি চেয়ারম্যান আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নোয়াবাদ গ্রামের কৃষ্ণসাধু তার পরিবারের সদস্যসহ গ্রামের অন্তত ২০/২৫ জন লোককে ইঞ্জিনচালিত একটি নৌকায় নিয়ে মঙ্গলবার রাত ৯টায় পূজা দিতে যান। "পূজা দিয়ে ফেরার পথে নৌকাটি ইকরাম ও নোয়াবাদ হাওরের মাঝামাঝি পৌঁছলে ঝড়ের কবলে পড়ে এবং ডুবে যায়।" নৌকাডুবির পরপরই নোয়াবাদ ও বাল্লা গ্রামবাসী বেশ কয়েকটি নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রাতেই এক শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে আরও দুটি লাশ পাওয়া যায় বলে ইউপি চেয়ারম্যান জানান। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, উষা রানী (৫০) ও মানি দাস (৭) নামে দুজন এখনও নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.