২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলার নাসিরপুর গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে একটি কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জিএম সাকি (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাকি নাসিরপুর গ্রামের প্রয়াত দীন মোহাম্মদের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

খুলনা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার পাইকগাছা উপজেলার নাসিরপুর গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে একটি কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জিএম সাকি (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাকি নাসিরপুর গ্রামের প্রয়াত দীন মোহাম্মদের ছেলে। র‌্যাব-৬ এর মেজর জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে বিকেল ৪টার দিকে নাসিরপুর গ্রামে জিএম সাকির বাড়ি থেকে র‌্যাব সদস্যরা আনুমানিক দেড়হাত উচ্চতার এই মূর্তি উদ্ধার করে। এ সময় সাকিকে আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা বলেন, বুধবার সকাল ১১টায় র‌্যাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের পর মূর্তিসহ সাকিকে পাইকগাছা থানায় সোপর্দ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.