চট্টগ্রাম, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালের (সিসিটি) এক নম্বর জেটিতে সোমবার একটি বিদেশি জাহাজের ধাক্কায় কী গ্যান্ট্রি নামের একটি ক্রেন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিকেল ৩টার দিকে ওইএল এন্টারপ্রাইজের একটি জাহাজ ওই জেটিতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের কিছু না ঘটায় মালামাল ওঠানামার কাজ অব্যাহত থাকে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনা তদন্তে টার্মিনাল কর্মকর্তা মুনতাজির বেলায়েতকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ধাক্কা দেওয়া বিদেশি জাহাজটির কর্মকর্তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দেওয়ার কথা জানিয়েছেন বলে জানান বন্দর সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসকে/২২০৯ঘ.
bdnews24