২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শামসুন্নাহার হলে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত ছাত্রদল কর্মী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত ছাত্রদল কর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তানজিনা চৌধুরী লিলি (২৪) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 07:31 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত ছাত্রদল কর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তানজিনা চৌধুরী লিলি (২৪) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে লিলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শনিবার সন্ধ্যায় কিছু মালামাল নিতে হলে গেলে হলের ছাত্রলীগ কর্মীরা আমার ওপর হামলা চালায়। তারা আমাকে কিল, ঘুষি ও লাথি মেরে একটি কক্ষে নিয়ে টানা চার ঘন্টা আটকে রাখে। তিনি জানান, পরে ছাত্রদল নেতাদের মাধ্যমে খবর পেয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সেখান থেকে তাকে উদ্ধার করেন। শামসুন্নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমতাজ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, "শনিবার বিকেলে হল ছাত্রলীগের কর্মী নুসরাতকে বকাবকি করে লিলি। এরপর দু'জনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে একটি ভোতা বটি দিয়ে নুসরাতকে আঘাত করে লিলি। এতে হাতে আঘাত পান নুসরাত। বটি হাতে হম্বিতম্বি শুরু করে লিলি। এরপর সাবধানতা হিসেবে হলের ছাত্রীরা লিলিকে একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা মেরে দেয়।" তিনি অভিযোগ করেন, লিলিসহ কয়েকজন হলের ১১০ নম্বর কক্ষে অবৈধভাবে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি লিলির কাছ থেকে বিস্তারিত অভিযোগ শুনেছি। তবে মামলা দায়েরের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/জিএমএ/এএনএস/এইচএ/০১৪৫ ঘ.