২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর বন্যা পরিস্থিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর বন্যা পরিস্থিতি। এদিকে, যমুনা-ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের সামগ্রিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া নতুন করে গাইবান্ধার পাঁচটি এবং সুনামগঞ্জের তিন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- জামালপুর: যমুনা-ব্রহ্মপুত্রসহ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে প্লাবিত চার উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি ফেরিঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়েছে। তিনি জানান, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ ও মেলান্দহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার পানিবন্দি লোকজন বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। গাইবান্ধা: অব্যাহত বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, স্ন্দুরগঞ্জ, ফুলছড়ি, পলাশবাড়ি ও সাঘাটা উপজেলার ২২টি ইউনিয়ন প্ল