২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ অভিযান

সিলেট নগরীতে শনিবার দুপুরে অবৈধ দোকানপাট এবং ফুটপাথ থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। এ অভিযানে বন্দরবাজারের রেজিস্ট্রি মাঠের ২৫/৩০টি অবৈধ দোকান এবং সড়ক থেকে সব হকারকে উচ্ছেদ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সিলেট, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে শনিবার দুপুরে অবৈধ দোকানপাট এবং ফুটপাথ থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। এ অভিযানে বন্দরবাজারের রেজিস্ট্রি মাঠের ২৫/৩০টি অবৈধ দোকান এবং সড়ক থেকে সব হকারকে উচ্ছেদ করা হয়। কোতয়ালী থানার উপ-পরিদর্শক ইলিয়াস আহমদ জানান, দীর্ঘদিন ধরে বন্দর বাজারের রেজিস্ট্রি মাঠে অবৈধভাবে দোকান ও টং ঘর তৈরি করে ব্যবসা চালানো হচ্ছিল। এতে জনসাধারণের পথচলায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে এ অভিযান চলে। এ ছাড়া বন্দরবাজার এলাকায় সড়কগুলো থেকে হকারদেরও উচ্ছেদ করা হয় বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা জানান, এ অভিযান চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.