গাজীপুর, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত ঘন্টা বন্ধ থাকার পর রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল কর্মাশিয়াল অফিসার মোহাম্মদ মিঞা জাহান জানান, রাত নয়টা ১০ মিনিট থেকে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুরে চট্টগ্রাম থেকে সৈয়দপুরগামী একটি মালবাহী ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হওয়ার পর ওই রুটে ট্রেন চলা চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার ফলে আটকা পড়ে ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জয়দেবপুর জংশনের সহকারী স্টেশন মাস্টার মাস্টার গাজী আশরাফুল আলম বলেন, "চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মালবাহী ট্রেনটি দুপুর আড়াইটার দিকে জয়দেবপুর জংশনের দক্ষিণে আউটার সিগন্যালের পাশে পৌঁছালে ৪৭টি বগির মধ্যে ১৫টি লাইনচ্যুত হয়।"
তিনি জানান, সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. নূরুল আমিন, ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী বেনু রঞ্জন সরকারসহ উর্ধ
bdnews24