২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মধ্যাঞ্চলসহ সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

আগামী ২/৩ দিন দেশের মধ্যাঞ্চলসহ সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার কেন্দ্রের বুলেটিনে বলা হয়, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে প্লাবিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ২/৩ দিন দেশের মধ্যাঞ্চলসহ সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার কেন্দ্রের বুলেটিনে বলা হয়, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে প্লাবিত হতে পারে। কয়েকদিন এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। বুলেটিনে আরও বলা হয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ও সিরাজগঞ্জে বিপদসীমা অতিক্রম করতে পারে। গোয়ালন্দে পদ্মার পানি আগামী ২৪ ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। ওদিকে টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বাড়ায় সেখানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রংপুরে প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারার পানি বেড়ে সিলেটেরও বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। তবে তিস্তা ও ধরলা নদীর পানি কমায় শুক্রবার উত্তরাঞ্চলের লালমনিরহাট ও নীলফামারীর সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিলো। তবে চাঁদপুর জেলায় এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- লালমনিরহাট: তিস্তা ও ধরলা নদীর পানি শুক্রবার বিকেলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যায় জেলার পাঁচটি উপজেলার ৪০টি গ্রামের প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এসব পরিবার উঁচু বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজারে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত গ্রামগুলোর মধ্যে রয়েছে- হাতিবান্ধা উপজেলার বাঘমারার চর, নিজ শেখসুন্দর, ছয় আনি, নয় আনি, চর সিন্দুরনা, পিত্তিফাটা, চর ডাউয়াবাড়ী, চর হলদিবাড়ী, চর ধুবনী, কালিগঞ্জের শৌলমারী, জামিরবাড়ি, চরভোটমারী, নোহালী, তুষভাণ্ডার, চরবোরাতি, কাশিরাম, কাকিনা, চলবলা, আদিতমারী উপজেলার গোবধন, বালাপাড়া, বারোঘড়িয়া, পলাশী এবং সদর উপজেলার রাজপুর, গোকুন্ডা, মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী ও হারাটি। পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্রনাথ রায় জানান, তিস্তা নদীর পানি শুক্রবার বিকেল ৪টায় ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচিছলো। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন সরকার জানান, ধরলা নদীর পানি ফুলবাড়ী ও কাঠালবাড়ী পয়েন্টে বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচিছলো। লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ফকির জানান, সকাল থেকে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ হাজার পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি চাল, চিড়া, গুড়, দেওয়া হচ্ছে। তাদের মধ্যে খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, জেলা ত্রাণ ভাণ্ডারে পর্যাপ্ত মজুদ রয়েছে। আরও ত্রাণ সামগ্রী চেয়ে শুক্রবার দুপুরে মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে। রোববারের মধ্যে এসব ত্রাণ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। নীলফামারী: তিস্তা নদীর পানি কমে যাওয়ায় নীলফামারীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিলো। বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত ওই নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে পানি কমতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজের উজানে ডিমলা উপজেলার পুর্ব ছাতনাই, গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি, পশ্চিম ছাতনাই, খালিশা চাপানি এবং ব্যারাজের ভাটিতে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি ও শৌলমারী ইউনিয়নের ২৫টি গ্রামের কমপক্ষে ২০ হাজার পরিবারের ঘরবাড়ি এখনও কোমর পানিতে তলিয়ে রয়েছে। কুড়িগ্রাম: জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকালে ধরলা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর এবং ব্রহ্মপুত্র ও তিস্তাসহ অন্যান্য নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছিলো। এতে কুড়িগ্রামের সাতটি উপজেলার ৩৫টি ইউনিয়নের শতশত চর প