ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শুক্রবার বিকেলে এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
এতে খালেদা জিয়া মুসলিম উম্মাহর অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন,''আত্মসংযম ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে মাহে রমজান আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সব রকমের লোভ-লালসার উর্ধ্বে ওঠে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা রমজানের প্রধান শিক্ষা। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের ব্রতী হতে হবে।''
তিনি বলেন, হিংসা-বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রান মুসলমানের অবশ্য কর্তব্য।
বিএনপি চেয়ারপার্সন আল্লাহর দরবারে সবার মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।
এছাড়া বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও পৃথক বিবৃতিতে দেশবাসীকে মাসে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৩ ঘ.
bdnews24