২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বাঙালি নারী খুন, স্বামী অভিযুক্ত

লন্ডনে বাঙালি কমিউনিটিতে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার মারা গেছেন সৈয়দা লিপি বেগম (২৩) নামের দুই সন্তানের এক জননী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে বাঙালি কমিউনিটিতে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার মারা গেছেন সৈয়দা লিপি বেগম (২৩) নামের দুই সন্তানের এক জননী। এ ঘটনায় আদালতে লিপির স্বামী আমিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গত ১৪ আগস্ট রাতে কেন্টের গ্রেইভ্স এন্ড এলাকার বাসা থেকে লিপির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরা জানান, লিপি গত তিন বছর ধরে গ্রেইভস্ এন্ডের হাম্পটন ক্রিসেন্ট এলাকায় পরিবারের সঙ্গে বাস করছিলেন। তার দুই সন্তানের মধ্যে বড় ছেলের বয়স পাঁচ বছর ও মেয়ের বয়স মাত্র তিন মাস। মায়ের মৃত্যুর পর তারা নানা-নানির কাছে রয়েছে। লিপি প্রতিবেশীদের কাছে হাসিখুশি ও একজন ভালো মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন বলেও তারা জানান। লিপির স্বামী আমিনুরকে গত ১৭ আগস্ট ডার্টফোর্ড ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। স্ত্রী হত্যার অভিযোগে আগামী ১ সেপ্টেম্বর তাকে মেইডস্টোন ক্রাইন কোর্টে হাজির করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এজে/এমআই/১৮১০ ঘ.