২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র বিক্ষোভের বিচার বিভাগীয় তদন্ত প্রত্যাখ্যান সংসদীয় কমিটির

২০০৭ সালের ছাত্র বিক্ষোভের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। ওই প্রতিবেদনকে অপূর্ণাঙ্গ ও অপ্রাসঙ্গিক বলেও মনে করছে সংসদীয় কমিটি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের ছাত্র বিক্ষোভের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। ওই প্রতিবেদনকে অপূর্ণাঙ্গ ও অপ্রাসঙ্গিক বলেও মনে করছে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি রাশেদ খান মেনন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনটি আমাদের কাছে অপূর্ণাঙ্গ ও অপ্রাসঙ্গিক মনে হয়েছে।" তিনি বলেন, "প্রতিবেদনে তিনদিনব্যাপী এ ঘটনার (২০-২৩ আগস্ট) সঙ্গে কারা জড়িত সে বিষয়টি তুলে ধরা হয়নি। এর পরিবর্তে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক সম্পৃক্ততার মতো অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরেছে।" জনগণকে ওই ঘটনার প্রকৃত তথ্য জানাতে ১০ সদস্যের সংসদীয় স্থায়ী কমিটি তদন্ত করবে বলেও জানান তিনি। মেনন বলেন, "এ ঘটনা কারা ঘটিয়েছে আমরা তাদের খুঁেজ বের করবো। এ জন্য আমরা আইন মন্ত্রণালয়ের মতামতও চেয়েছিলাম। আইন মন্ত্রণালয় আমাদের এগিয়ে যেতে বলেছে।" ২০০৭ সালের ২০ আগস্ট জরুরি অবস্থার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কথাকাটাকাটির এক পর্যায়ে সেনা সদস্যরা ছাত্রদের মারধর করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং কয়েকজন সেনা সদস্যের ওপর হামলা চালায়। বিক্ষুব্ধ ছাত্ররা সেনা সদস্যের একটি গাড়িতেও আগুন লাগিয়ে দেয়। এরপর সারাদেশে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সময় সেনা সদস্যরা ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষককে গ্রেপ্তার করে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সারাদেশে সান্ধ্য আইন জারি করে এবং সেনা সদস্যরা ছাত্র ও সাংবাদিকসহ কয়েকশ' জনগণকে মারধর করে। এ ঘটনায় ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে মামলাও হয় অনেক। কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর সাজা হলেও পরে রাষ্ট্রপতি তাদের সাজা মওকুফ করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়। ঘটনার এক সপ্তাহ পর ২৮ আগস্ট সরকার বিচারপতি হাবিবুর রহমানের খানের নেতৃত্বে এক সদস্যের একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে। সংসদীয় কমিটি স