২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়িয়াল খাঁ নদীতে ট্রলারডুবি, বর-কনেসহ নিখোঁজ ২০

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে বুধবার রাতে বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবে ২০ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে বর ও কনেও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 07:27 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

মাদারীপুর, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে বুধবার রাতে বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবে ২০ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে বর ও কনেও রয়েছেন। জেলার শিবচর উপজেলার হাজী শরীয়তুল্লাাহ সেতুর পশ্চিম পার্শ্বে পুরাতন আড়িয়াল খাঁ ফেরি ঘাটের কাছে অপর একটি ট্রলারের ধাক্কায় বরযাত্রীবাহী ট্রলারটি ডুবে যায় বলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১০টার দিকে বরযাত্রীবাহী ট্রলারটির সঙ্গে বালু বোঝাই অপর একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বরযাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।" বরযাত্রীবাহী ট্রলারটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালাচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিখোঁজদেও সন্ধান মেলেনি। কোনও লাশও পাওয়া যায়নি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩২০ ঘ.