ঠাকুরগাঁও, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তারবাগান গুচ্ছগ্রামে মঙ্গলবার রাতে ঘরের মাটির দেয়াল চাপা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।
এরা হলেন- তারবাগান গুচ্ছগ্রামের মজিবর রহমান (৪২) এবং তার মেয়ে মনেসা (৭)।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির আল আসাদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বুধবার ভোরে মুষলধারে বৃষ্টির সময় তারবাগান গুচ্ছগ্রামে মজিবর রহমানের মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। দেয়াল চাপা পড়ে মজিবর রহমান ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হয় মনেসা। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24