২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৃদ্ধাসহ দুজনকে জবাই

চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা এলাকার নজুমিয়া লেনে মঙ্গলবার রাতে এক বৃদ্ধাসহ দু'জনকে জবাই করা হয়েছে। তারা হলেন- নূরজাহান বেগম (৭০) ও তাদের গৃহকর্মী পপি (৭)। সন্ধ্যার পরপরই এ দু'জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 06:50 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা এলাকার নজুমিয়া লেনে মঙ্গলবার রাতে এক বৃদ্ধাসহ দু'জনকে জবাই করা হয়েছে। তারা হলেন- নূরজাহান বেগম (৭০) ও তাদের গৃহকর্মী পপি (৭)। সন্ধ্যার পরপরই এ দু'জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নূরজাহান বেগম নিজের মালিকানার হাসি মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় থাকতেন। তিনি প্রয়াত হাসি মিয়ার স্ত্রী। একই বাড়িতে তার সঙ্গে থাকতেন তার পালিত ছেলে ফারুক (৩০)। এ ছাড়া তার নিজের এক মেয়ে ও এক পালিত কণ্যাকে বিয়ে দিয়েছেন। নূরজাহানের ছেলে ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে ঘরের ভেতর অন্ধকার দেখতে পান। ঘরে ঢুকে বাইরের কক্ষে পপির ও ভেতরের কক্ষে তার মায়ের লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই পরিবারের খুবই ঘনিষ্ট কেউ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।" তিনি জানান, ওই ভবনের অপর একটি বাসার বারান্দা দিয়ে ঢোকে হত্যাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। তাই কেউ টের পায়নি। বাড়ির কোনো কিছ্ ুখোঁয়া যায়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা। নিহত দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসএইচ/০০৫০ ঘ.