২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ড. নিয়াজ আইইউসিএন'র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হলেন

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন-বাংলাদেশ) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত হয়েছেন ড. নিয়াজ আহমেদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 06:28 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন-বাংলাদেশ) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত হয়েছেন ড. নিয়াজ আহমেদ খান। আইইউসিএন-বাংলাদেশ কান্ট্রি অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়। এতে বলা হয়, ড. নিয়াজ গত রোববার এ পদে যোগ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস্, লেমপিটার ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও শিক্ষাগ্রহণ করেন। এছাড়া কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি-বাংলাদেশের সিনিয়র প্রোগাম কো-অর্ডিনেটর ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে অধ্যাপনা করেছেন। শিক্ষকতা, প্রশিক্ষণ ও গবেষণা কাজ ও পরামর্শক হিসেবে তার দেশে ও বিদেশে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল ও প্রকাশনায় ড. খানের দেড়'শতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/২৩৫৬ ঘ.