২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে খালেদার উদ্বেগ

রমজানের আগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। খালেদা অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ব্যাপক চাঁদাবাজি-দুর্নীতি রোধে সরকার কোনো উদ্যোগই নিচ্ছে না। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের আগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। খালেদা অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ব্যাপক চাঁদাবাজি-দুর্নীতি রোধে সরকার কোনো উদ্যোগই নিচ্ছে না। মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারি দলের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এসব অভিযোগ করেন। বিএনপি চেয়ারপার্সন বলেন,''রমজান মাস আসছে। দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে। সাধারণ মানুষ উদ্বিগ্ন- কীভাবে তারা দিনযাপন করবে। সরকারের সেদিকে নজর নেই। সারাদেশে ব্যাপক চাঁদাবাজি ও দুর্নীতি হচ্ছে। তা প্রতিকারে কোনো উদ্যোগ তারা নিচ্ছে না।'' সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ ন ম পিয়ার আহমেদের নেতৃত্বে ৪০ সদস্যের এই প্রতিনিধি দলটি দেশের রাজনৈতিক পরিস্থিতি, সরকারি দলের দমন-পীড়ন, শ্রমিক-কর্মচারিদের নানা সমস্যার কথা বিরোধী দলীয় নেতার কাছে তুলে ধরেন। খালেদা জিয়া রেলওয়ে শ্রমিক-কর্মচারিদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন, ''এ সরকার সত্যিকারের গণতান্ত্রিক সরকার হলে তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতো। তা না করে তারা ওই অবৈধ সরকারকে সমর্থন করে ক্ষমতায় বসে বিদেশী রাষ্ট্রকে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়নে কাজ করছে।'' তিনি সরকারের জনস্বার্থবিরোধী কার্যক্রম শ্রমিক নেতাদের কাছে তুলে ধরে এর বিরুদ্ধে জনমত গড়ে তোলারও আহবান জানান। বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, শ্রমিক দলের সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, শ্রমিক নেতা আবুল খায়ের খাজা, আবদুস সোবহান, নুরুল ইসলাম নাসিম, চেয়াপারর্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩০০ ঘ.