মাগুরা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুর উপজেলার নাওভাঙ্গা এলাকায় মঙ্গলাবর ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই ডাকাত গুলিদ্ধি হয়েছেন।
এরা হলেন- কালাম (২৫) ও তবিবর (২৭)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে গ্রেপ্তার হওয়া তিন ডাকাতকে নিয়ে অস্ত্র উদ্ধার এবং ডাকাত সর্দার আক্তারসহ অন্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে সোমবার রাত ৩টায় পুলিশ নাওভাঙ্গা এলাকায় যায়।
সেখানে ওঁৎ পেতে থাকা ডাকাতদল পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গ্রেপ্তার করা দু ডাকাত গুলিবিদ্ধ হয়।
ওসি বলেন, ''গুলিবিদ্ধ ডাকাতদের আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।''
অভিযানে পুলিশ একটি শার্টার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24